২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৭১-[৫৩]

وَعَنْ ثَوْبَانَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرَ كَانَ آخِرُ عَهْدِهِ بِإِنْسَانٍ مِنْ أَهْلِهِ فَاطِمَةَ وَأَوَّلُ مَنْ يَدْخُلُ عَلَيْهَا فَاطِمَةَ فَقَدِمَ مِنْ غَزَاةٍ وَقَدْ عَلَّقَتْ مَسْحًا أَوْ سِتْرًا عَلَى بَابِهَا وَحَلَّتِ الْحَسَنَ وَالْحُسَيْنَ قُلْبَيْنِ مِنْ فِضَّةٍ فَقَدِمَ فَلَمْ يَدْخُلْ فَظَنَّتْ أَنَّ مَا مَنَعَهُ أَنْ يَدْخُلَ مَا رَأَى فَهَتَكَتِ السِّتْرَ وَفَكَّتِ الْقُلْبَيْنِ عَنِ الصَّبِيَّيْنِ وَقَطَعَتْهُ مِنْهُمَا فَانْطَلَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِيَانِ فَأَخَذَهُ مِنْهُمَا فَقَالَ: «يَا ثَوْبَانُ اذْهَبْ بِهَذَا إِلَى فُلَانٍ إِنَّ هَؤُلَاءِ أَهْلِي أَكْرَهُ أَنْ يَأْكُلُوا طَيِّبَاتِهِمْ فِي حَيَاتِهِمُ الدُّنْيَا. يَا ثَوْبَانُ اشْتَرِ لِفَاطِمَةَ قِلَادَةً مِنْ عَصْبٍ وَسُوَارَيْنِ مِنْ عَاجٍ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد

সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর সাধারণ নিয়ম ছিল যে, যখন তিনি কোন সফরে বের হতেন, তখন ঘরের সকলের নিকট হতে বিদায় নিয়ে সর্বশেষ বিদায় নিতেন ফাত্বিমাহ্ (রাঃ) হতে। আর যখন তিনি ফিরে আসতেন, তখন সর্বপ্রথম সাক্ষাৎ করতেন ফাত্বিমাহ্ (রাঃ)-এর সাথে। এভাবে একবার তিনি (ﷺ) এক অভিযান থেকে ফিরে এসে ফাত্বিমাহ্ (রাঃ)-এর ঘরের দিকে অগ্রসর হয়ে দেখলেন, একখানা চট অথবা পর্দা তার ঘরের দরজায় ঝুলানো রয়েছে। আর হাসান ও হুসায়ন তাদের উভয়ের হাতে পরিহিতি রয়েছে দু'খানা রূপার বালা। এটা দেখে নবী (ﷺ) ঘরের দরজা পর্যন্ত এলেন, কিন্তু ভিতরে প্রবেশ করলেন না। ফলে ফাত্বিমাহ্ (রাঃ) বুঝতে পারলেন যে, এগুলো দেখার কারণে রাসূল (ﷺ) গৃহে প্রবেশ করেননি। অতঃপর ফাত্বিমাহ্ (রাঃ) পর্দাখানা ছিঁড়ে ফেললেন এবং ছেলেদের হাত হতে বালা দু'খানা খুলে নিলেন এবং ভেঙ্গে ফেললেন। বালকদ্বয় ভাঙ্গা বালা দু'টি নিয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট চলে গেল। তখন রাসূল (ﷺ) বালা দু'খানা তাদের নিকট হতে নিয়ে নিলেন এবং বললেন : হে সাওবান! এ অলঙ্কার দু'টি নিয়ে যাও এবং অমুক পরিবারস্থ লোকেদেরকে দিয়ে আসো। আর তারা হলো (হাসান ও হুসায়ন-এর দিকে ইঙ্গিত করে) আমার পরিবার-পরিজন। তারা পার্থিব জীবনে সুখ-সম্ভার ভোগ করবে, আমি তা পছন্দ করি না। (অতঃপর বললেন :) হে সাওবান! যাও ফাত্বিমার জন্য ‘আসবের (বিশেষ পুঁতির) একটি হার এবং হাতির দাঁতের তৈরি দু'টি বালা কিনে নিয়ে আসো।

[১] য‘ঈফ মুনকার : আহমাদ ২২৪১৭, আবূ দাঊদ ৪৪৭১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৩৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘হুমায়দ আশ্ শামী’’ ও ‘‘সুলায়মান আল মামবাহী’’ নামের দু’জন অপরিচিত রাবী। ইয়াহ্ইয়া ইবনু মা‘ঈন বলেনঃ আমি তাদেরকে চিনি না। বিস্তারিত দেখুন- ‘আওনুল মা‘বূদ ১১/১৮২, হাঃ ৪৪৭১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন