২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৭৪-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৭৪-[৫৬]
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ عَنْ دُخُولِ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوا بِالْمَيَازِرِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) পুরুষদের এবং মহিলাদেরকে গোসলের জন্য হাম্মামে (গোসলখানায়) প্রবেশ করতে নিষেধ করেছেন। অবশ্য পরে কেবলমাত্র পুরুষদেরকে ইযারসহ প্রবেশ করার অনুমতি দিয়েছেন।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪০০৯, তিরমিযী ২৯৬৬, য‘ঈফ তিরমিযী ৫৩০, ইবনু মাজাহ ৩৭৪৯, য‘ঈফ ইবনু মাজাহ ৮২১, য‘ঈফ আত্ তারহীব ১২৫, শু‘আবুল ঈমান ৭৭৬৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৩৫২, আহমাদ ২৫০৫০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবূ ‘উযরাহ্’’ নামক একজন রাবী, যিনি অপরিচিত। দেখুন- তাহক্বীকে মুসনাদে আহমাদ- শু‘আয়ব আরনাউত্বব : ২৫০৫০।
