২২/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৪৭৭-[৫৯] - পোশাক-পরিচ্ছদ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৪৭৭-[৫৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৪৭৭-[৫৯]
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدخلِ الحمّامَ بِغَيْر إِزارٍ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يدْخل حَلِيلَتَهُ الْحَمَّامَ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَجْلِسُ عَلَى مَائِدَةٍ تُدَارُ عَلَيْهَا الْخمر». رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন ইযার (লুঙ্গি) ব্যতীত গোসলখানায় প্রবেশ না করে। আর যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার সহধর্মিণীকে গোসলখানায় প্রবেশ না করায় এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন এমন খাবার মজলিসে না বসে, যেখানে মদ পরিবেশন করা হয়।
[১] হাসান : তিরমিযী ২৮০১, নাসায়ী ৪০১ ইরওয়া ১৯৪৯, সহীহুল জামি‘ ৬৫০৬, মুসনাদে আবূ ইয়া‘লা ১৯২৫, শু‘আবুল ঈমান ৫৫৯৬, মুসনাদে আহমাদ ১৪৬৫১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬৪, সহীহুল জামি‘ ৬৫০৬।
