১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫-[৪৪] - ঈমান (বিশ্বাস)
ঈমান (বিশ্বাস) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৫-[৪৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৫-[৪৪]
وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ ﷺ مَا الْإِيمَانُ؟ قَالَ: إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ. قَالَ يَا رَسُولَ اللهِ فَمَا الْإِثْمُ؟ قَالَ: إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ.رَوَاهُ أَحْمَدُ
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! ঈমান কী? তিনি (ﷺ) বললেন, যখন তোমাকে নেক (সৎ) কাজ আনন্দ দিবে ও খারাপ (অসৎ) কাজ পীড়া দিবে, তখন তুমি মুমিন। আবার সে লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! খারাপ (অসৎ) কাজ কী? উত্তরে তিনি (ﷺ) বললেন, যখন কোন কাজ করতে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্রেক করে (তখন মনে করবে এটা গুনাহের কাজ), তখন তা ছেড়ে দিবে। [১]
[১] সহীহ: আহমাদ ২১৬৬২, সহীহুত্ তারগীব ১৭৩৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
