১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭-[৪৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭-[৪৬]
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ : مَنْ لَقِيَ اللهَ لَا يُشْرِكُ بِه شَيْئًا يُصَلِّي الْخَمْسَ وَيَصُومُ رَمَضَانَ غُفِرَ لَه. قُلْتُ أَفَلَا أُبَشِّرُهُمْ يَا رَسُولَ اللهِ قَالَ : دَعْهُمْ يَعْمَلُوا. رَوَاهُ أَحْمَدُ
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শারীক না করে, (দৈনিক) পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমাযানের সিয়াম পালন করে তাঁর কাছে পৌঁছাবে, তাকে মাফ করে দেয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি এ সুসংবাদ তাদেরকে জানিয়ে দিব না? তিনি (ﷺ) বললেন, (না) তাদেরকে ‘আমাল করতে দাও। [১]
[১] সহীহ: আহমাদ ২১৫২৩, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১৩১৫।
