৩/৭. অধ্যায়ঃ
পানির বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮০-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮০-[৭]
وَعَنْ اَبِىْ زَيْدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ اَنَّ النَّبِىَّ ﷺ قَالَ لَه لَيْلَةَ الْجِنِّ مَا فِىْ اِدَاوَتِكَ قَالَ قُلْتُ نَبِيْذٌ قَالَ تَمْرَةٌ طَيِّبَةٌ وَّمَاءٌ طَهُوْرٌ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَزَادَ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ فَتَوَضَّاَ مِنْهُ وَقَالَ التِّرْمِذِيُّ أَبُوْ زَيْدٍ مَّجْهُوْلٌ
আবদুল্লাহ ইবনু মাস্'ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ‘জিনের রাতে’ তাকে জিঞ্জেস করলেন, তোমার ‘মশকে’ কি আছে? আমি বললাম, ‘নবীয’। তিনি (ﷺ) বললেন, খেজুর পাক পানিও পবিত্রকারী। আহমাদ ও তিরমিযী শেষের দিকে বৃদ্ধি করে বলেছেন, এরপর তিনি (ﷺ) তা দিয়ে ওজু করলেন। [১] তিরমিযী বলেন, আবূ যায়দ একজন মাজহুল (অপরিচিত) লোক।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৮৪, তিরমিযী ৮৮, ইবনু মাজাহ্ ৩৮৪। কারণ এর সানাদে আবূ যায়দ নামে একজন মাজহূল বা অপরিচিত রাবী রয়েছে।
