৩/৮. অধ্যায়ঃ
অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০০-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০০-[১১]
وَعَنْ سَوْدَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ قَالَتْ مَاتَتْ لَنَا شَاةٌ فَدَبَغْنَا مَسْكَهَا ثُمَّ مَازِلْنَا نَنْبِذُ فِيْهِ حَتّى صَارَ شَنَا. رَوَاهُ الْبُخَارِيُّ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী সাওদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের একটি বকরী মারা গেলে আমরা এর চামড়াটা পাকা করলাম। অতঃপর আমরা সব সময় এতে ‘নবীয’ বানাতে থাকি, যা পরবর্তীতে একটা পুরান মশকে পরিণত হল। [১]
[১] সহীহ : বুখারী ৬৬৮৬, আহমাদ ২৭৪১৮, সহীহ ইবনু হিব্বান ৫৪১৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৪।
