৩/৮. অধ্যায়ঃ
অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬-[১৭]
وَعَنْ اَبِى الْمَلِيْحِ بْنِ اُسَامَةَ عَنْ اَبِيْهِ عَنِ النَّبِيِّ ﷺ نَهى عَنْ جُلُوْدِ السِّبَاعِ. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ وزاد التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ ان تفرش
উসামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হিংস্র পশুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। [১] কিন্তু তিরমিযী ও দারিমীর বর্ণনায় আরো আছে, এবং তা বিছাতে (বিছানা বা গদী হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছেন) [২]
[১] সহীহ : আবূ দাঊদ ৪১৩২, সহীহুল জামি‘ ২৯৫৩, আহমাদ ২০৭০৬, হাকিম ১/১৪৪, তিরমিযী ১৭৭০, নাসায়ী ৪২৫৩, দারিমী ২০২৬। যদিও ইমাম তিরমিযী হাদীসটি মুরসাল বলেছেন। তবে শায়খ আলবানী (রহঃ) বলেনঃ আমার মতে হাদীসটি বিশ্বস্ত রাবী কর্তৃক মাওসূল সূত্রে বর্ণিত হওয়ায় মুরসাল নয় বরং মাওসূল। [২] সহীহ : তিরমিযী ১৭৭১, (সহীহ সুনান আত্ তিরমিযী), দারিমী ১৯৮৩।
