৩/৮. অধ্যায়ঃ
অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১১-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১১-[২২]
وَعَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ قَالَ اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ جَاءَ فِىْ غَزْوَةِ تَبُوْكَ عَلى اَهْلِ بَيْتٍ فَاِذَا قِرْبَةٌ مُّعَلَّقَةٌ فَسَالَ الْمَاءَ فَقَالُوْا لَهٗ يَا رَسُوْلَ اللهِ اِنَّهَا مَيْتَةٌ : «فَقَالَ دَبِاَغُهَا طُهُوْرُهَا». رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ
সালামাহ্ ইবনুল মুহাব্বিক্ব (রাঃ) হতে বর্ণিতঃ
তাবূকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) একটি পরিবারের নিকট গেলেন। সেখানে তিনি একটি মশক লটকানো দেখতে পেলেন। তিনি (ﷺ) (তাত্থেকে) পানি চাইলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! এটা তো মরা (জন্তুর পাকা করা) চামড়া। তিনি (ﷺ) বললেন, এটাকে দাবাগত করাই হল এর পবিত্রতা। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৪১২৫, আহমাদ ১৫৯০৯।
