২৬/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৬৫-[১১] - মন-গলানো উপদেশমালা
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫১৬৫-[১১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৬৫-[১১]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ». رَوَاهُ مُسلم رواہ مسلم (125 / 1054)، (2426) ۔ (صَحِيح)
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সে ব্যক্তিই সফলকাম হয়েছে, যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে প্রয়োজন মাফিক রিয্ক প্রদান করা হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট রেখেছেন।
সহীহ : মুসলিম ১২৫-(১০৫৪), আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮১২১, মুসনাদে আহমাদ ৬৫৭২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৮২৯, তিরমিযী ২৩৪৮, ইবনু মাজাহ ৪১৩৮, সহীহুল জামি ৪০৬৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৯, মুসনাদে ‘আব্দ ইবনু হুমায়দ ৩৪১, ৬৭০, শুআবুল ঈমান ৯৭২৩, আল মুসতাদরাক লিল হাকিম ৭১৪৯।
