২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৬৭-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৬৭-[১৩]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ: فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عمله . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6514) و مسلم (5 / 2960)، (7424) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তিনটি জিনিস মৃত লাশের সাথে যায়। দু'টি ফিরে আসে এবং একটি তার সাথে থেকে যায়। তার সাথে গমন করে আত্মীয়স্বজন, মাল-সম্পদ এবং তার ‘আমাল। পরে জাতি-গোষ্ঠী ও মাল-সম্পদ ফিরে আসে এবং থেকে যায় তার ‘আমাল।
সহীহ : বুখারী ৬৫১৪, মুসলিম ৫-(২৯৬০), নাসায়ী ১৯৩৭, সহীহুল জামি' ৮০১৭, তিরমিযী ২৩৭৯, সহীহ ইবনু হিব্বান ৩১০৭, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ২০৬৪, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩২৩০।
