২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৬৯-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৬৯-[১৫]
وَعَن مُطرّف عَنْ أَبِيهِ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يقْرَأ: (آلهاكم التكاثر) قَالَ: يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي . قَالَ: «وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تصدَّقت فأمضيت؟ ؟» . رَوَاهُ مُسلم رواہ مسلم (3 / 2958)، (7420) ۔ (صَحِيح)
মুত্বারিফ তাঁর পিতা (‘আবদুল্লাহ ইবনু শিখীর (রাঃ)) হতে বর্ণিতঃ
একদিন আমি নবী (ﷺ) এর দরবারে আসলাম, এ সময় তিনি সূরা اَلۡهٰکُمُ التَّکَاثُرُ “ধনের প্রাচুর্য তোমাদেরকে গাফিল করে রেখেছেন”- (সূরা আত্ তাকা-সুর ১০২ : ১) পাঠ করছিলেন। অতঃপর তিনি (ﷺ) বললেন : আদাম সন্তান বলে- “আমার মাল, আমার মাল”। তিনি (ﷺ) বলেন : হে আদাম সন্তান! তুমি যা খেয়ে শেষ করে দিয়েছ অথবা পরিধান করে ছিঁড়ে ফেলেছ অথবা দান করে সঞ্চয় করেছ এছাড়া কি তোমার কোন সম্পদ আছে?
সহীহ মুসলিম ৩-(২৯৫৮), তিরমিযী ২৩৪২, নাসায়ী ৩৬১৩, সহীহুল জামি' ৮১৩২, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩২৩৪, শায়বাহ্ ৩৪৩৩৯, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৫১৩, মুসনাদে আহমাদ ১৬৩৪৮, সহীহ ইবনু হিব্বান ৭০১, শুআবুল ঈমান ৩৩৩২, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৬৪৪০, আল মুসতাদরাক লিল হাকিম ৩৯৬৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৭৩৫২।
