২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৭৫-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৭৫-[২১]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا يَنْتَظِرُ أَحَدُكُمْ إِلَّا غِنًى مُطْغِيًا أَوْ فَقْرًا مُنْسِيًا أَوْ مَرَضًا مُفْسِدًا أَوْ هَرَمًا مُفَنِّدًا أَوْ مَوْتًا مُجْهِزًا أَوِ الدَّجَّالَ فَالدَّجَّالُ شَرٌّ غَائِبٌ يُنْتَظَرُ أَوِ السَّاعَةَ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ» رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ اسنادہ ضعیف جذا ، رواہ الترمذی (2306 وقال : غریب حسن) و النسائی (لم اجدہ) * محرز بن ھارون : متروک ضعفہ الجمھور ۔ (ضَعِيف)
আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : তোমাদের অনেকে কেবল এমন সচ্ছল হওয়ার অপেক্ষায় রয়েছে যা পাপাচারে লিপ্ত করবে অথবা এমন দরিদ্রতার যা আল্লাহকে ভুলিয়ে দেবে। অথবা এমন ব্যাধির যা ধ্বংসকারী হবে। অথবা এমন বার্ধক্যের যা বিবেকশূন্য করে ফেলবে অথবা মৃত্যুর যা অতর্কিতে আগমন করবে অথবা দাজ্জালের; আর দাজ্জাল তো সবচাইতে অদৃশ্য বিষয়ের মধ্যে সর্বাপেক্ষা মন্দ অথবা কেয়ামতের, অথচ কেয়ামত হলো অত্যন্ত কঠিন ও তিতার ন্যায়।
যঈফ : তিরমিযী ২৩০৬, যঈফাহ্ ১৬৬৬, য'ঈফুল জামি ২৩১৫; বর্ণনাকারী মিহবায ইবনু হারূন-এর ব্যাপারে বুখারী (রহিমাহুল্লাহ) বলেন, মুনকারুল হাদীস, য'ঈফাহ্ ১৬৬৬, আবু ইয়া'লা ৬৫৪২, শুআবুল ঈমান ১০৫৭৩, আল মু'জামুল কাবীর লিত্ব বারানী ৭৭৪, আল মু'জামুল আওসাত্ব ৩৯৪৫, আল মুসতাদরাক লিল হাকিম ৭৯০৬।
