২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৭৭-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৭৭-[২৩]
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا شربة» رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه سندہ ضعیف ، رواہ احمد (لم اجدہ) و الترمذی (2320 وقال : صحیح غریب) و ابن ماجہ (4110) * عبدالحمید بن سلیمان ضعیف و للحدیث شاھد ضعیف عند القضاعی فی مسند الشھاب (1439) ۔
সাল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি দুনিয়ার মূল্য আল্লাহ তা'আলার কাছে মাছির একটি পাখার সমমূল্য পরিমাণ হত তাহলে তিনি কোন কাফিরকে দুনিয়াতে এক ঢোক পানিও পান করাতেন না।
সহীহ : মুসনাদে আহমাদ , তিরমিযী ২৩২০, ইবনু মাজাহ ৪১১০, সিলসিলাতুস সহীহাহ্ ৬৮৬, সহীহুল জামি' ৬, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩২৪০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৩২৪, শুআবুল ঈমান ১১৪৬৫, আল মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৭০৭, আল মুসতাদরাক লিল হাকিম ৭৮৪৭।
