২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২০৪-[৫০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২০৪-[৫০]
وَعَنْ أُمِّ الدَّرْدَاءِ قَالَتْ: قُلْتُ: لِأَبِي الدَّرْدَاءِ: مَالك لَا تَطْلُبُ كَمَا يَطْلُبُ فُلَانٌ؟ فَقَالَ: أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَمَامَكُمْ عَقَبَةً كَؤُودًا لَا يَجُوزُهَا المثقلون» . فَأحب أَن أتخفف لتِلْك الْعقبَة اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (10408 ، نسخۃ محققۃ : 9923 ۔ 9924) [و صححہ الحاکم (4 / 573 ۔ 574) و وافقہ الذھبی] * ابو معاویۃ الضریر مدلس و عنعن و صرح بالسماع فی روایۃ محمد بن سلیمان ابن بنت مطر الوراق وھو ضعیف فالسند معلل ۔
উম্মুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (আমার স্বামী) আবুদ দারদা (রাঃ)- কে বললাম : আপনার কী হয়েছে, আপনি কেন (কোন পদ ও সম্পদ) অর্জন করছেন না, যেভাবে অমুক অমুক অর্জন করছে? তখন তিনি বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, “তোমাদের সম্মুখে একটি কঠিন গিরিপথ রয়েছে, ভারী বোঝা বহনকারী সহজভাবে তা পার হতে পারবে না।” তাই আমি উক্ত দুর্গম পথের জন্য হালকা থাকাই পছন্দ করি।
সহীহ : সহীহুল জামি' ২০০১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩১৭৭, সিলসিলাতুস সহীহাহ্ ২৪৮০, আল মুসতাদরাক লিল হাকিম ৮৭১৩।
