২৬/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫২১৫-[৬১] - মন-গলানো উপদেশমালা
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫২১৫-[৬১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫২১৫-[৬১]
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً وَارْتَحَلَتِ الْآخِرَةُ مُقْبِلَةً وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ فَكُونُوا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ وَلَا تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا فَإِنَّ الْيَوْمَ عَمَلٌ وَلَا حِسَابَ وَغَدًا حِسَابٌ وَلَا عَمَلَ.رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری فی الرقاق (باب : 4 قبل ح 6417) و انظر تغلیق التعلیق (5 / 158، 159) ۔ ((صَحِيح))
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
ইহকাল পৃষ্ঠপ্রদর্শন করে চলে যাচ্ছে, আর পরকাল সম্মুখে আসছে। আর এদের প্রত্যেকটির সন্তানাদি রয়েছে। তবে তোমরা পরকালের সন্তান হও, ইহকালের সন্তান হয়ো না। কেননা আজ আমলের সময়, এখানে কোন হিসাব নেই। আর আগামীকাল হিসাব-নিকাশ হবে, সেখানে কোন আমল নেই।
সহীহ বুখারী ৬৪১৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৪৯৫, শুআবুল ঈমান ১০৬১৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
