২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২২১-[৬৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২২১-[৬৭]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيْ النَّاسِ أَفْضَلُ؟ قَالَ: «كُلُّ مَخمومُ الْقلب صَدُوق اللِّسَان» . قَالُوا: صدزق اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ؟ قَالَ: «هُوَ النَّقِيُّ التَّقِيُّ لَا إِثْمَ عَلَيْهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» اسنادہ صحیح ، رواہ ابن ماجہ (4216) و البیھقی فی شعب الایمان (6604) ۔ (صَحِيح)
আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে বলা হলো, মানুষের মধ্যে উত্তম কে? তিনি বললেন : প্রত্যেক নিষ্কলুষ অন্তঃকরণ-সত্যভাষী। সাহাবীগণ বললেন, “সুদূকুল লিসান” তো আমরা বুঝি, তবে “মাখমূমুল ক্বল্ব” কী? তিনি বললেন : সচ্ছ ও পবিত্র অন্তঃকরণ, যা পাপ করেনি, যুগ্ম করেনি ও হিংসা-বিদ্বেষে জড়ায়নি।
সহীহ : ইবনু মাজাহ ৪২১৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৪৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮৮৯।
