২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৪৩-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৪৩-[১৩]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (2353 وقال : حسن صحیح) [و ابن ماجہ (4122)] سفیان الثوری صرح بسماع عند ابی یعلی (10 / 411 ح 6018 و سندہ حسن) و صححہ ابن حبان (2567) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : গরীবরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর তা হবে ক্বিয়ামাতের অর্ধদিন।
হাসান সহীহ : তিরমিযী ২৩৫৩, ইবনু মাজাহ ৪১২২, শুআবুল ঈমান ১০৩৮২।
