২৬/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫২৪৬-[১৬] - মন-গলানো উপদেশমালা
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫২৪৬-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫২৪৬-[১৬]
وَعَنْ أَبِي الدَّرْدَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ابْغُونِي فِي ضُعَفَائِكُمْ فَإِنَّمَا تُرْزَقُونَ - أَوْ تُنْصَرُونَ - بِضُعَفَائِكُمْ». رَوَاهُ أَبُو دَاوُدَ صحیح ، رواہ ابوداؤد (3594) ۔ (صَحِيح)
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : তোমাদের দুর্বলদের মধ্যে আমাকে খোঁজ করো”। কেননা তোমাদের দুর্বলদের ওয়াসীলায় তোমাদেরকে রিযক দান করা হয়, অথবা (বলেছেন) সাহায্য করা হয়।
সহীহ : সহীহ আবু দাউদ ২৩৩৫, সহীহুল জামি ৪১, সিলসিলাতুস সহীহাহ্ ৭৭৯, আল মুসতাদরাক লিল হাকিম ২৫০৯, আবু দাউদ ২৫৯৪, তিরমিযী ১৭০২, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩২০৬, সহীহ ইবনু হিব্বান ৪৭৬৭, আল . মুসতাদরাক লিল হাকিম ২৫০৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩২৮৫।
