২৬/১. অধ্যায়ঃ

গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৫২-[২২]

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أُحِبُّكَ. قَالَ: «انْظُرْ مَا تَقُولُ» . فَقَالَ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ: «إِنْ كُنْتَ صَادِقًا فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا لَلْفَقْرُ أسرعُ إِلى من يحبُّني من السَّيْل إِلَى مُنْتَهَاهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ سندہ ضعیف ، رواہ الترمذی (2350) * روح بن اسلم ضعیف ضعفہ الجمھور و للحدیث شواھد ضعیفۃ عند البغوی (شرح السنۃ : 4067) وغیرہ ۔ (ضَعِيف)

আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলল : (হে আল্লাহর নবী!) আমি আপনাকে মুহাব্বাত করি। তিনি (ﷺ) বললেন : একবার ভেবে দেখো তুমি কী বলছ! সে আবার বলল : আল্লাহর শপথ! আমি আপনাকে ভালোবাসি। এভাবে সে তিনবার বলল। এবার তিনি বললেন : যদি তুমি তোমার এ কথায় সত্যবাদী হও, তবে দরিদ্রতার বর্ম প্রস্তুত করে রাখো। কেননা যে ব্যক্তি আমাকে ভালোবাসে, দরিদ্রতা তার কাছে বন্যার গতি অপেক্ষা তার দিকে অতি দ্রুত পৌঁছে। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন : এ হাদীসটি গরীব]

যঈফ: তিরমিযী ২৩৫০, য'ঈফুল জামি ১২৯৭, শাদ্দাদ আবূ ত্বলহাহ্ য'ঈফ রাবী; য'ঈফাহ্ ১৬৮১, রিয়াযুস সলিহীন ৪৮৮, শুআবুল ঈমান ১৪৭১, আল মু'জামুল আওসাত্ব ৭১৫৭। আলবানী প্রথমে য'ঈফ পরে সহীহ বলেছেন, সিলসিলাতুস সহীহাহ্ ২৮২৮, তারাজু'আতুল আলবানী ৪৬ নং।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন