২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৫৪-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৫৪-[২৪]
وَعَنْ أَبِي طَلْحَةَ قَالَ: شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُوعَ فَرَفَعْنَا عَنْ بُطُونِنَا عَنْ حَجَرٍ حَجَرٍ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَطْنِهِ عَن حجرين. رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: حَدِيث غَرِيب اسنادہ حسن ، رواہ الترمذی (2371) * سیار بن حاتم : حسن الحدیث ، وثقہ الجمھور ۔ (صَحِيح)
আবূ ত্বলহাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ক্ষুধার অভিযোগ করলাম এবং আমাদের প্রত্যেকের পেটের উপর এক একখানা পাথর বাঁধা জামা তুলে তা দেখলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের কাপড় তুলে স্বীয় পেটের উপর বাঁধা দু'খানা পাথর দেখালেন। (তিরমিযী; আর তিনি বলেছেন : হাদীসটি গরীব।
হাসান : তিরমিযী ২৩৭১, দেখুন ১৬১৫, মাজমাউয যাওয়ায়িদ ১০/৩১৪।
