২৬/৩. অধ্যায়ঃ
ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৮৯-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৮৯-[৬]
وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ. وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ اسنادہ ضعیف ، رواہ الترمذی (2459) و ابن ماجہ (4260) * ابوبکر بن ابی مریم ضعیف مختلط ۔ (ضَعِيف)
শাদ্দাদ ইবনু আওস (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে স্বীয় আয়ত্তাধীনে রেখেছেন এবং মৃত্যুর পরের জন্য নেকির পুঁজি সংগ্রহ করেছে, সে ব্যক্তিই প্রকৃত সবল ও বুদ্ধিমান। আর যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তির অনুসারী হয়ে আল্লাহর প্রতি ক্ষমার আশা পোষণ করে, মূলত সে-ই অক্ষম (নির্বোধ)।
যঈফ : তিরমিযী ২৪৫৯, ইবনু মাজাহ ৪২৬০, যঈফ সুনান ইবনু মাজাহ ৯৩০, য'ঈফ আল জামি'উস্ সগীর ৪৩০৫, কারণ আবু বাকর ইবনু আবু মারইয়াম য'ঈফ, বিস্তারিত য'ঈফাহ্ ৫৩১৯, রিয়াযুস্ সলিহীন ৬৭, মুসনাদে আহমাদ ১৭১৬৪, শুআবুল ঈমান ১০৫৪৬, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৯৯৭, আল মু'জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ৮৬৩, আল মুসতাদরাক লিল হাকিম ১৯১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৪৯।
