২৬/৪. অধ্যায়ঃ
তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩০৬-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩০৬-[১২]
وَعَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنِّي لَأَعْلَمُ آيَةً لَو أخَذ النَّاسُ بهَا لكفتهم: (من يتق الله يَجْعَل لَهُ مخرجاويرزقه من حيثُ لَا يحتسبُ) رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه والدارمي اسنادہ ضعیف ، رواہ احمد (5 / 178 ح 21884) و ابن ماجہ (4220) و الدارمی (2 / 303 ح 2728) * اعلہ البوصیری بالانقطاع لان ابا السلیل لم یدرک ابا ذر رضی اللہ عنہ کما فی التھذیب وغیرہ ۔ (ضَعِيف)
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কুরআনের এমন একটি আয়াত আমি জানি, যদি লোকেরা তার প্রতি ‘আমাল করত, তবে তাই তাদের জন্য যথেষ্ট হত। তা হলো, وَ مَنۡ یَّتَّقِ اللّٰهَ یَجۡعَلۡ لَّهٗ مَخۡرَجًا ۙ﴿۲﴾ وَّ یَرۡزُقۡهُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ؕ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি তার মুক্তির রাস্তা তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা হতে রিক্ব দান করেন, যা সে ধারণাও করতে পারে না”- (সূরাহ্ আত্ব ত্বলাক ৬৫ : ২-৩)।
যঈফ: ইবনু মাজাহ ৪২২০, মুসনাদে আহমাদ ৫/১৭৮, দারিমী ২৭২৫, শুআবূল ঈমান ১৩৩০, কারণ সানাদ মুনকাত্বি', হিদায়াতু রুওয়াত ৫/৫৭ পৃ.।
