২৬/৫. অধ্যায়ঃ

লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩২২-[৯]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ بَيْنَا أَنَا فِي بَيْتِي فِي مُصَلَّايَ إِذْ دَخَلَ عَلَيَّ رَجُلٌ فَأَعْجَبَنِي الْحَالُ الَّتِي رَآنِي عَلَيْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَحِمَكَ اللَّهُ يَا أَبَا هُرَيْرَةَ لَكَ أَجْرَانِ: أَجْرُ السِّرِّ وَأَجْرُ الْعَلَانِيَةِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب اسنادہ ضعیف ، رواہ الترمذی (2384) [و ابن ماجہ (4226)] * حبیب بن ابی ثابت مدلس و عنعن ۔ (ضَعِيف)

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

হে আল্লাহর রাসূল! আমি একদিন আমার ঘরে সালাত আদায় করছিলাম, এমন সময় হঠাৎ এক লোক আমার নিকট আসলো। সে আমাকে এ (নেক অবস্থায় দেখেছেন, এটা আমার মনে আনন্দ জাগল। (আমার খুশি হওয়াটা কি রিয়াকারী?) তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, হে আবূ হুরায়রাহ্! তোমার জন্য দ্বিগুণ সাওয়াব রয়েছে, একটি হলো গোপনীয়তা, আর দ্বিতীয়টি হলো 'ইবাদাত প্রকাশ হয়ে পড়ার। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এ হাদীসটি গরীব]

যঈফ : তিরমিযী ২৩৮৪, ইবনু মাজাহ ৪২২৬, য'ঈফ ইবনু মাজাহ ৯২৭, সহীহুল জামি ৪৭৮৭। যঈফের কারণ হলো সা'ঈদ ইবনু সিনান হিফযের দিক থেকে য'ঈফ, য'ঈফাহ্ ৪৩৪৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৫৭০৯, মুসনাদে বাযযার ৮৯২১, সহীহ ইবনু হিব্বান ৩৭৫, শুআবূল ঈমান ৭০০৫, আল মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪১৪২, আল মুজামুল আওসাত্ব ৪৭০২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন