৩/১০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৩-[৮] - তায়াম্মুমের সালাত ও পরে পানি পাওয়া

তায়াম্মুম - দ্বিতীয় অনুচ্ছেদ

তায়াম্মুমে সালাতের পর পানি পেলে কী হবে

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৩-[৮]

وَعَنْ اَبِي سَعِيْدِ الْخُدْرِىِّ قَالَ خَرَجَ رَجُلَانِ فِىْ سَفَرٍ فَحَضَرَتِ الصَّلَاةُ وَلَيْسَ مَعَهُمَا مَاءَ فَتَيَمَّمَ صَعِيْدًا طَيِّبًا فَصَلَّيَا ثُمَّ وَجَدَا الْمَاءَ فِىْ الْوَقْتِ فَاَعَادَ اَحَدُهُمَا الصَّلَاةَ بَوُضُوْءِ وَّلَمْ يُعِدِ الْاَخَرُ ثُمَّ اَتَيَا رَسُوْلَ اللهِ ﷺ فَذَكَرَا ذلِكَ فَقَالَ لِلَّذِىْ لَمْ يُعِدْ اَصَبْتَ السُّنَّةَ وَاَجْزَأَتْكَ صَلَاتُكَ وَقَالَ لِلَّذِىْ تَوَضَّاَ وَاَعَادَ لَكَ الاَجَرُ مَرَّتَيْنِ.رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالدَّارِمِيُّ وَرَوَى النَّسَائِـيُِّ نَحْوَه

আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

দুই লোক সফরে বের হল। পথিমধ্যে সালাতের সময় হল, অথচ তাদের পানি ছিল না। তাই তারা দুজনেই পাক মাটিতে তায়ম্মুম করে সালাত আদায় করে নিল। অতঃপর সালাতের সময়ের মধ্যেই তারা পানি পেয়ে গেল। তাই তাদের একজন ওজু করে আবার সালাত আদায় করা নিল এবং দ্বিতীয়জন তা করল না। এরপর তারা ফিরে এসে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে তা বর্ণনা করল। যে ব্যক্তি সালাত আদায় করেনি তাকে তিনি (ﷺ) বললেন তুমি সুন্নতের উপরেই ছিলে। এ সালাতই তোমার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি ওজু করে পুনরায় সালাত আদায় করেছে তাকে বললেন, তোমার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে।

[১] সহীহ : আবূ দাঊদ ৩৩৮, দারিমী ৭৭১, নাসায়ী ৪৩৩।[৫৪৭] আবূ দাউদ ও দারিমী, আর নাসায়ীও অনুরূপ বর্ণনা করেছেন।[১]

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৩-[৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ব্যক্তি সফরে ছিলেন। সালাতের সময় হলো, কিন্তু তাদের কাছে পানি ছিল না। তারা পাক মাটিতে তায়াম্মুম করে সালাত আদায় করলেন। পরে ওয়াক্তের মধ্যেই পানি পেলেন। একজন ওজু করে আবার সালাত পড়লেন, অন্যজন পুনরায় পড়লেন না। পরে তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি বললেন। যিনি পুনরায় পড়েননি, তাঁকে নবী صلى الله عليه وسلم বললেন, তুমি সুন্নতের উপর ছিলে; তোমার সালাত যথেষ্ট হয়েছে। আর যিনি ওজু করে আবার পড়েছেন, তাঁকে বললেন, তোমার জন্য দ্বিগুণ সাওয়াব রয়েছে। এই হাদিস তায়াম্মুমের সালাত নিয়ে খুব সুন্দর ভারসাম্য দেখায়। তায়াম্মুমে পড়া সালাত বাতিল বলা হয়নি; আবার পুনরায় পড়া ব্যক্তির নেকিও অস্বীকার করা হয়নি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানি না পেলে তায়াম্মুম করে সালাত আদায় করা যায়।
  • পরে পানি পেলেও আগের সালাত যথেষ্ট হতে পারে।
  • একই বিষয়ে দুই আমল হলেও নবী صلى الله عليه وسلم উভয়ের অবস্থান সুন্দরভাবে বুঝিয়েছেন।
  • সুন্নাহর উপর থাকা মানে অনুমান নয়, নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মানা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন