২৬/৬. অধ্যায়ঃ
ভয় ও কান্না - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৪৪-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৪৪-[৬]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری 7108) و مسلم (84 / 2879)، (7234) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন আল্লাহ তা'আলা কোন সম্প্রদায়ের প্রতি শাস্তি অবতীর্ণ করেন তখন উক্ত শাস্তি তাদের সকলকে পেয়ে বসে। অতঃপর আখিরাতে তাদেরকে আপন ‘আমাল অনুযায়ী উঠানো হবে।
সহীহ: বুখারী ৭১০৮, মুসলিম ৮৪-(২৮৭৯), সহীহুল জামি' ৩০৯, সিলসিলাতুস সহীহাহ্ ১৬২২, মুসনাদে আহমাদ ৪৯৮৫, আবূ ইয়া'লা ৫৫৮২, সহীহ ইবনু হিব্বান ৭৩১৫।
