২৬/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৫৩-[১৫] - মন-গলানো উপদেশমালা
ভয় ও কান্না - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৩৫৩-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৫৩-[১৫]
وَعَن أبي جُحَيْفَة قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ. قَالَ: «شَيَّبَتْنِي سُورَةُ هُودٍ وَأَخَوَاتُهَا». رَوَاهُ التِّرْمِذِيُّ سندہ ضعیف، رواہ الترمذی (فی الشمائل : 42) و الطبرانی فی الکبیر (22 / 123 ح 317) * ابو اسحاق عنعن و انظر الحدیث الآتی (5354) ۔
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সাহাবায়ে কিরামগণ বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। তিনি (ﷺ) বললেন, সূরা হূদ ও ঐরূপ সূরাগুলোই আমাকে বৃদ্ধ করে ফেলেছে।'
সহীহ : তিরমিযী ৩২৯৭, সিলসিলাতুস সহীহাহ্ ৯৫৫, মুসনাদে বাযযার ৯২, আবূ ইয়া'লা ৮৮০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৭৭৪।
