২৬/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৬৭-[৮] - মন-গলানো উপদেশমালা
মানুষের মধ্যে পরিবর্তন আসা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৩৬৭-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৬৭-[৮]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادًا سندہ ضعیف، رواہ الترمذی (2260) * عمر بن شاکر ضعیف و حدیث الترمذی (3058) یغنی عنہ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মানুষের উপর এমন এক সময় আসবে, তখন তাদের মধ্যে দীন-শারী'আতের উপর দৃঢ়ভাবে ধৈর্যধারণকারীর অবস্থা হবে হাতের মুষ্টিতে অগ্নিশিখা ধারণকারীর মতো। [ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, সানাদ হিসেবে হাদীসটি গরীব]
সহীহ: তিরমিযী ২২৬০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৫৭, সহীহুল জামি' ৬৬৭৬, সিলসিলাতুস সহীহাহ ৯৫৭, মুসনাদে আহমাদ ৯০৬১।
