৩/১১. অধ্যায়ঃ
গোসলের সুন্নাত নিয়ম - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৫-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৫-[৯]
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ قَالَ اِنَّ الْيَهُوْدَ كَانُوْا إِذَا حَاضَتِ الْمَرَاَةُ فِيْهِمْ لَمْ يُؤَاكِلُوْهَا وَلَمْ يُجَامِعُوْهُنَّ فِىْ الْبُيُوْتِ فَسَاَلَ اَصْحَابُ النَّبِىِّ ﷺ فَاَنْزَلَ اللهُ تَعَالى ﴿وَيَسَاَلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ...﴾ الاَيَةَ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ اِصْنَعُوْا كُلِّ شَىْءٍ اَلَّا الْنِّكَاحَ فَبَلَغَ ذلِكَ الْيَهُوْدَ فَقَالُوْا مَا يُرِيْدُ هذَا لرَّجُلُ اَنْ يَّدَعَ مِنْ اَمْرِنَا شَيْئًا اِلَّا خَالَفَنَا فِيْهِ فَجَاءَ اُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَّعَبَّادُ بْنُ بِشْرٍ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ ﷺ اِنَّ الْيَهُوْدَ تَقُوْلُ كَذَا وَكَذَا اَفَلَا نُجَامِعُهُنَّ فَتَغَيَّرَ وَجْهُ رَسُوْلِ اللهِ حَتّى ظَنَنَّا اَنَّ قَدْ وَجَدَ عَلَيْهِمَا فَخَرَجَا فَاسْتَقْبَلَتْهُمَا هَدِيَّةٌ مِّنْ لَّبَنِ اِلَى النَّبِىِّ ﷺ فَاَرْسَلَ فِىْ اَثَارِهِمَا فَسَقَاهُمَا فَعَرَفَا اَنَّه لَمْ يَجِدْ عَلَيْهِمَا. رَوَاهُ مُسْلِمٌ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াহূদীদের কোন স্ত্রীলোকের হায়য হলে তারা শুধু তাদের সাথে একত্রে খাওয়াই বন্ধ করে দিত না, বরং তাদেরকে একত্রে এক ঘরেও রাখত না। নবী (ﷺ)-এর সাহাবীগণ তাঁকে (এ বিষয়ে) জিজ্ঞেস করলেন। আল্লাহ তা‘আলা তখন এ আয়াত অবতীর্ণ করলেন, “আর তারা আপনাকে হায়য সম্পর্কে জিজ্ঞেস করে........”- (সূরাহ্ আল বাক্বারাহ ২:২২২) আয়াতের শেষ পর্যন্ত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদের সাথে যৌনসঙ্গম ব্যতীত আর সব কিছু করতে পার।এ সংবাদ ইয়াহূদীদের কাছে পৌঁছালে তারা বলল, এ ব্যক্তি আমাদের সব কিছুতেই বিরোধীতা না করে ছাড়তে চায় না। অতঃপর উসায়দ ইবনু হুযায়র এবং ‘আব্বাদ ইবনু বিশ্র (রাঃ) আসলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল! ইয়াহূদীরা এসব কথা বলে বেড়ায়। আমরা কি আমাদের স্ত্রীদের সাথে যৌনসঙ্গম করার অনুমতি পেতে পারি?এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা বিবর্ণ হয়ে গেল। তাতে আমাদের ধারণা হল, তিনি তাদের উপর রাগ করেছেন। তারপর তারা বের হয়ে গেলেন। এমন সময় তাদের সামনেই নবী (ﷺ)-এর জন্য কিছু দুধ হাদিয়া আসল। অতঃপর তিনি (ﷺ) পেছনে পেছনে লোক পাঠিয়ে তাদেরকে ডেকে এনে দুধ খেতে দিলেন। এতে তারা বুঝলেন যে, তিনি (ﷺ) তাদের সাথে রাগ করেননি। [১]
[১] সহীহ : মুসলিম ৩০২, দারেমী ১০৯৩, আবূ দাঊদ ২৫৮, তিরমিযী ২৯৭৭, ইবনু মাজাহ্ ৬৪৪, আহমাদ ১২৩৫৪।
