২৮/৩. অধ্যায়ঃ
হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মিজানের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৫০-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৫০-[২]
وَعَن عديِّ بن حاتمٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا مِنْكُم أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَة» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6539) و مسلم (67 / 1016)، (2348) ۔ (مُتَّفق عَلَيْهِ)
'আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার রব্ কথাবার্তা বলবেন না। তার ও তার প্রভুর মাঝে কোন দোভাষী এবং এমন কোন পর্দা থাকবে না, যা তাকে লুকিয়ে রাখবে। সে তার ডানে তাকাবে, তখন আগে প্রেরিত 'আমাল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আবার বামে তাকাবে, তখন আগে পাঠানো ‘আমাল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর সম্মুখের দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না, যা একেবারে চেহারার সামনে অবস্থিত। অতএব এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা কর।
সহীহ: বুখারী ৭৫১২, মুসলিম ৬৭-(১০১৬), তিরমিযী ২৪১৫, ইবনু মাজাহ ১৮৫, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৮৬৩, মুসনাদে আহমাদ ১৮২৭২, সহীহ ইবনু হিব্বান ৭৩৭৩, হিলইয়াতুল আওলিয়া ৪/১২৪, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৬৪৬, আল মু'জামুস সগীর লিত্ব ত্ববারানী ৯১৬, আল মু'জামুল আওসাত্ব ৭৫৯১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১০৪২৫।
