২৮/৩. অধ্যায়ঃ
হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মিজানের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৫৭-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৫৭-[৯]
وَعَن الحسنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَ عَرَضَاتٍ: فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الْعَرْضَةُ الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الْأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ لَا يَصِحُّ هَذَا الْحَدِيثُ مِنْ قِبَلِ أَنَّ الْحَسَنَ لَمْ يَسْمَعْ مِنْ أبي هُرَيْرَة اسنادہ ضعیف ، رواہ احمد (لم اجدہ من ھدیث ابی ھریرۃ عندہ ، انما رواہ من حدیث ابی موسی ، انظر الحدیث الآتی : 5558) و الترمذی (2425) * الحسن البصری مدلس عنعن ولم یسمع من ابی ھریرۃ رضی اللہ عنہ فی القول الراجح ۔ (ضَعِيف)
হাসান [বাসরী] (রহিমাহুল্লাহ) আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন মানবমণ্ডলীকে তিনবার আল্লাহ তা'আলার কাছে উপস্থিত করা হবে। প্রথম দু'বার কথোপকথন ও ওযর-আপত্তির জন্য আর তৃতীয়বার ‘আমালনামা উড়ে প্রত্যেকের হাতে পৌঁছবে এবং তা কেউ ডান হাতে গ্রহণ করবে আর কেউ বাম হাতে।ইমাম তিরমিযী বলেছেন, হাসান বাসরী (রহিমাহুল্লাহ) আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে কোন হাদীস শুনেছেন বলে প্রমাণ নেই, কাজেই এ হাদীসটি বিশুদ্ধ নয়।
য'ঈফ: তিরমিযী ২৪২৫, য'ঈফ ইবনু মাজাহ ৯৩২, য'ঈফুল জামি' ৬৪৩২, মুসনাদে আহমাদ ১৯৭৩০, হাসান আবূ মূসা থেকে শোনেননি।
