২৮/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫৯৭-[৩২] - সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৫৯৭-[৩২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৫৯৭-[৩২]
وَعَن الْمُغيرَة بن شُعْبَة قا ل: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِعَارُ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ عَلَى الصِّرَاطِ: رَبِّ سَلِّمْ سَلِّمْ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب اسنادہ ضعیف، رواہ الترمذی (2432) * عبد الرحمن بن اسحاق الکوفی : ضعیف ضعفہ الجمھور و فیہ علۃ أخری و حدیث البخاری (7437) و مسلم (195)، (482) یغنی عنہ ۔ (ضَعِيف)
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কিয়ামতের দিন পুলসিরাতের উপর মুমিনদের পরিচিতি বা প্রতীক হবে ‘রব্বি সাল্লিম, সাল্লিম'। (অর্থাৎ- হে রব্! আমাকে নিরাপদে রাখ, আমাকে নিরাপদে রাখ)
যঈফ: তিরমিযী ২৪৩২, য'ঈফাহ ১৯৭৩, য'ঈফুল জামি ৩৩৯৮, 'আবদুর রহমান ইবনু ইসহাক য'ঈফ; যঈফাহ্ ১৯৭৩, য'ঈফুল জামি ৩৩৯৮। [ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেন, হাদীসটি গরীব।]
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
