২৮/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬০২-[৩৭] - সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৬০২-[৩৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৬০২-[৩৭]
وَعَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يَشْفَعُ لِلْقَبِيلَةِ وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلْعُصْبَةِ وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلرَّجُلِ حَتَّى يَدْخُلُوا الْجَنَّةَ» رَوَاهُ التِّرْمِذِيُّ اسنادہ ضعیف، رواہ الترمذی (2440 وقال : حسن) * عطیۃ العوفی ضعیف ۔ (ضَعِيف)
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের কোন লোকের এমন হবে যে, বিরাট একটি দলের সুপারিশ করবে, কেউ একটি গোত্রের জন্য সুপারিশ করবে। আবার কেউ নিজ আত্মীয়-স্বজনের জন্য সুপারিশ করবে, আবার কেউ একটি লোকের জন্য সুপারিশ করবে। সবশেষে আমার সকল উম্মাত জান্নাতে প্রবেশ করবে।
য'ঈফ: তিরমিযী ২৪৪০, য'ঈফুল জামি ২০০২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৭০৩, ‘আত্বিয়্যাহ্ য'ঈফ; মুসনাদে আহমাদ ৩/৬০৬৩, হিদায়াতুর রুওয়াত ৫/১৯৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
