২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৩০-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৩০-[১৯]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ مِمَّ خُلِقَ الْخَلْقُ؟ قَالَ: «مِنَ الْمَاءِ» . قُلْنَا: الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةٌ مِنْ ذَهَبٍ وَلَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ يَدْخُلُهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ وَيَخْلُدُ وَلَا يَمُوتُ وَلَا يَبْلَى ثِيَابُهُمْ وَلَا يَفْنَى شَبَابُهُمْ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ والدارمي سندہ ضعیف ، رواہ احمد (2 / 305 ح 8030) و الترمذی (2526 و ضعفہ) و الدارمی (2 / 333 ح 2824) * زیاد الطائی لم یثبت سماعہ من ابی ھریرۃ رضی اللہ عنہ و لبعض الحدیث شاھد عند الترمذی (3598) و سندہ حسن
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা সমস্ত সৃষ্টিজীবকে কিসের দ্বারা তৈরি করেছেন? তিনি (ﷺ) বললেন, পানি দ্বারা। আবার প্রশ্ন করলাম, জান্নাতের নির্মাণ কিসের দ্বারা? তিনি (ﷺ) বললেন, একটি ইট স্বর্ণের এবং একটি ইট রৌপ্যের। তার খামির বা মসল্লা হলো সুগন্ধময় কস্তুরী এবং তার কঙ্কর মণি-মুক্তা আর যা'ফরানের মাটি। যে লোক তাতে প্রবেশ করবে সে সুখে-স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না। সেখানে চিরস্থায়ী থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, তাদের পোশাক-পরিচ্ছদ ময়লা-পুরানা হবে না এবং তাদের যৌবনও শেষ হবে না।
সহীহঃ মুসনাদে আহমাদ ৮০৩০, তিরমিযী ২৫২৬, দারিমী ২৮২১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৭১১, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১৪২০, সহীহ ইবনু হিব্বান ৭৩৮৭, শু’আবূল ঈমান ৭১০১, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৯৫, আল মু'জামুল আওসাত্ব ৭১১১।
