২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭২৯-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭২৯-[৩২]
وَعَن زُرَارَة بن أوفى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَابًا مِنْ نُورٍ لَوْ دَنَوْتُ مِنْ بَعْضِهَا لاحترقت «. هَكَذَا فِي» المصابيح اسنادہ ضعیف ، و ذکرہ البغوی فی مصابیح السنۃ (4 / 30) [و ابو الشیخ فی العظمۃ (2 / 677 ۔ 678) و الدارمی (فی الرد علی المریسی ص 172)] * السند صحیح الی زرارۃ رحمہ اللہ و لکنہ : مرسل ۔ (ضَعِيف)
যুরারাহ্ ইবনু ‘আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন জিবরীল (আঃ)-কে প্রশ্ন করলেন, তুমি কি তোমার প্রভুকে দেখেছ? এ কথা শুনে জিবরীল (আঃ) কেঁপে উঠে বললেন, হে মুহাম্মাদ! আমার ও তাঁর মাঝখানে সত্তরটি নূরের পর্দা রয়েছে। যদি আমি তার কোন একটির কাছাকাছি হই, তবে আমি পুড়ে যাব।
আলবানী (রহিমাহুল্লাহ) বলেন: আমি এর সনদ ও তাহকীক পাইনি; হিদায়াতুর রুওয়াত ৫/২৫০ পৃ., হা. ৫৬৬২; হিলইয়াতুল আওলিয়া ৫/৫৫।
