২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৩১-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৩১-[৩৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ خَلَقَ إِسْرَافِيلَ مُنْذُ يَوْمَ خَلْقَهُ صَافًّا قَدَمَيْهِ لَا يَرْفَعُ بَصَرَهُ بَيْنَهُ وَبَيْنَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى سَبْعُونَ نورا مَا مِنْهَا من نورٍ يدنو مِنْهُ إِلاّ احْتَرَقَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ ضعیف ، رواہ الترمذی (لم اجدہ) [و رواہ الطبرانی فی الکبیر (11 / 379 ۔ 380 ح 12061) و البیھقی فی شعب الایمان (157 ، نسخۃ محققۃ : 155) و فی السند محمد بن عبد الرحمن بن ابی لیلی ضعیف مشھور ضعفہ جمھور المحدثین و فی السند علۃ أخری] ۔ (ضَعِيف)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা যেদিন ইসরাফীল (আঃ)-কে সৃষ্টি করেছেন, তিনি তখন হতে নিজের দুই পায়ের উপর দাঁড়িয়ে রয়েছেন। চক্ষু তুলেও দেখেন না। তাঁর এবং তাঁর প্রভুর মাঝখানে সত্তরটি নূরের পর্দা রয়েছে। তিনি তার যে কোন একটি পর্দার কাছাকাছি হলে তখনই তা তাঁকে জ্বালিয়ে ফেলবে।
য'ঈফ: আলবানী (রহিমাহুল্লাহ) বলেন, হাদীসটিকে আমি তিরমিযীতে খুঁজে পাইনি, হাদীসটিকে পেয়েছি আল বিদায়াহ্ ওয়ান্ নিহায়াহ্ ১/৪৫-৪৬ পৃ.। ত্ববারানী (রহিমাহুল্লাহ) বলেন, আমি বললাম: হাদীসটি য'ঈফ হওয়ার কারণ সনদে ‘আবদুর রহমান ইবনু আবু লায়লা আছে, আর সে য'ঈফ; হিদায়াতু রুওয়াত ৫/২৫১ পৃ. ৫৬৬৩।
