২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৩৪-[৩৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৩৪-[৩৭]
وَعَنْهُ قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ فَقَالَ: «خلق الله الْبَريَّة يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الْأَحَدِ وَخلق الشّجر يَوْم الِاثْنَيْنِ وَخلق الْمَكْرُوه يَوْمَ الثُّلَاثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الْأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِي آخِرِ الْخَلْقِ وَآخِرِ سَاعَةٍ مِنَ النَّهَارِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلى اللَّيْل» . رَوَاهُ مُسلم رواہ مسلم (27 / 2789)، (7054) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বললেন, আল্লাহ তা'আলা জমিন সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড়-পর্বত সৃষ্টি করেছেন রবিবারে, গাছ-গাছালি সৃষ্টি করেছেন সোমবারে, খারাপ জিনিসসমূহ বানিয়েছেন মঙ্গলবারে, আলো বা জ্যোতি সৃষ্টি করেছেন বুধবারে, জীবজন্তু ও প্রাণিজগৎকে সৃষ্টি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবারে, আর আদাম (আঃ) কে সৃষ্টি করেছেন জুমু'আর দিন ‘আসরের সময়ের পরে। মূলত এটাই সর্বশেষ সৃষ্টি, দিনের শেষ সময়েই সৃষ্টি করেছেন। অর্থাৎ ‘আস্র ও রাত্রির মধ্যবর্তী সময়ে।
সহীহ: মুসলিম ২৭-(২৭৮৯), সিলসিলাতুস সহীহাহ ১৮৩৩, রিয়াযুস সলিহীন ১৮৬৩, আবু ইয়া'লা ৬১৩২, সহীহ ইবনু খুযায়মাহ ১৭৩১, সহীহ ইবনু হিব্বান ৬১৬১, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ১১০১০, আল মু'জামুল কাবার লিত্ব ত্ববারানী ৬২২, আল মুজামুল আওসাত্ব ৩২৩২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮১৫৯।
