২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৩৭-[৪০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৩৭-[৪০]
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَنْبِيَاءِ كَانَ أَوَّلَ؟ قَالَ: «آدَمُ» . قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَنَبِيٌّ كَانَ؟ قَالَ: «نَعَمْ نَبِيٌّ مُكَلَّمٌ» . قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كم المُرْسَلُونَ؟ قَالَ: «ثَلَاثمِائَة وبضع عشر جماً غفيراً» وَفِي رِوَايَة عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَبُو ذَرٍّ: قَلْتُ يَا رَسُولَ اللَّهِ كَمْ وَفَاءُ عِدَّةِ الْأَنْبِيَاءِ؟ قَالَ: «مِائَةُ أَلْفٍ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفًا الرُّسُلُ مِنْ ذَلِكَ ثَلَاثُمِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ جَمًّا غَفِيرًا» اسنادہ ضعیف ، رواہ احمد (5 / 178 ح 21879) * فیہ عبید بن خشخاش لین و ابو عمر الدمشقی : ضعیف ۔ 0 روایۃ ابی امامۃ : سندہ ضعیف جدًا ، رواھا احمد (5 / 265 ، 266 ح 22644) فیہ علی بن یزید الالھانی ضعیف جدًا و معان بن رفاعۃ ضعیف
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল! নবীদের মধ্যে সর্বপ্রথম নবী কে ছিলেন? তিনি (ﷺ) বললেন, আদাম (আঃ)। আমি বললাম, তিনি কি ‘নবী’ ছিলেন? বললেন, হ্যাঁ, তিনি এমন নবী ছিলেন যাঁর সাথে কথাবার্তা বলা হয়েছে। আমি আবার প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! ‘রাসূল' কতজন ছিলেন? বললেন, তিনশত দশজনেরও কিছু বেশি এর বিরাট দল।আবূ উমামাহ্ (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় আছে, আবূ যার (রাঃ) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! নবীদের পূর্ণ সংখ্যা কত? বললেন, এক লক্ষ চব্বিশ হাজার। তন্মধ্যে 'রাসূল ছিলেন, তিনশত পনের এক বিরাট জামা'আত বা কাফেলা।
সহীহঃ মুসনাদে আহমাদ ২১৫৮৬, সহীহ ইবনু হিব্বান ২০৭৯, সিলসিলাতুস সহীহাহ ২৬৬৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৫৯৩৩, শু’আবুল ঈমান ১৩০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৭৭৮৭।
