৪/০. অধ্যায়ঃ
সালাত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৭-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৭-[১৪]
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدِ الْجُهَنِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ صَلّى سَجْدَتَيْنِ لَا يَسْهُوْ فِيْهِمَا غَفَرَ الله ُلَه مَا تَقدَّمَ مِنْ ذَنْبِه. رَوَاهُ أَحْمَد والْبَيْهَقِىُّ وَالْبَيْهَقِىُّ
যায়দ বিন খালিদ আল জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দুই রাক্‘আত সালাত আদায় করেছে, আর এতে ভুল করেনি, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ (সগীরাহ্) ক্ষমা করে দিবেন। [১]
[১] হাসান সহীহ : আহমাদ ২১১৮৩, আবূ দাঊদ ৯০৫, সহীহ আত্ তারগীব ২২৮।
