৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৯৩-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৯৩-[১৫]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ» قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عِصْمَةَ يُقَالُ: الْكَذَّابُ هُوَ الْمُخْتَارُ بْنُ أَبِي عُبَيْدٍ وَالْمُبِيرُ هُوَ الْحَجَّاجُ بْنُ يُوسُفَ وَقَالَ هِشَامُ بْنُ حَسَّانَ: أَحْصَوْا مَا قَتَلَ الْحَجَّاجُ صَبْرًا فَبَلَغَ مِائَةَ ألفٍ وَعشْرين ألفا. رَوَاهُ التِّرْمِذِيّ صحیح ، رواہ الترمذی (2220) ۔ (صَحِيح)
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সাক্বীফ গোত্রে এক চরম মিথ্যাবাদী এবং আর এক ধ্বংসকারীর জন্ম হবে। অধঃস্তন রাবী ‘আবদুল্লাহ ইবনু ‘ইসমাহ্ বলেন, মানুষের কাছে স্পষ্ট – সেই মিথ্যাবাদী হলো, মুখতার ইবনু আবূ ‘উবায়দ। আর ধ্বংসকারী হলো হাজ্জাজ ইবনু ইউসুফ। হিশাম ইবনু হাসসান বলেছেন, লোকেরা গণনা করে দেখেছে, হাজ্জাজ যে সমস্ত লোকেদেরকে (যুদ্ধের ময়দান ব্যতীত) শুধু বন্দি করে হত্যা করেছে, তার সংখ্যা এক লক্ষ বিশ হাজার।
সহীহ: তিরমিযী ২২২০, মুসনাদে আহমাদ ১৯০৯, মুসনাদুল হুমায়দী ৩২৬, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ১৯৭৫৪, আল মু'জামুল আওসাত্ব ৬৩৪৯।
