৩০/২. অধ্যায়ঃ
সাহাবায়ে কিরামের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০১৪-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০১৪-[৮]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ اللَّهَ فِي أَصْحَابِي لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا مِنْ بَعْدِي فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب اسنادہ ضعیف ، رواہ الترمذی (3862) * عبد الرحمن بن زیاد اختلفوا فی اسمہ ولم یوثقہ غیر ابن حبان وھو مجھول الحال ولم یثبت عن الترمذی بانہ قال فی حدیثہ : حسن : وقال البخاری : فیہ نظر (التاریخ الکبیر 5 131 ت 389) ۔ (ضَعِيف)
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর আমার সহাবীদের ব্যাপারে। আমার (ওফাতের) পরে তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। যে লোক তাদেরকে ভালোবাসে, সে আমার মুহাব্বাতেই তাদেরকে মুহাব্বাত করল। পক্ষান্তরে যে লোক তাদের প্রতি ঘৃণা ও শত্রুতা রাখে, সে আমার প্রতি ঘৃণা ও শত্রুতা রাখল। আর যে লোক তাদেরকে দুঃখ বা কষ্ট দিল, সে মূলত আমাকেই কষ্ট দিল। অতএব যে আল্লাহ তা'আলাকে কষ্ট দিল, আল্লাহ তা'আলা তাকে শীঘ্রই পাকড়াও করবেন। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
যঈফ: তিরমিযী ৩৮৬২, য'ঈফুল জামি ১১৬০, য'ঈফাহ ২৯০১, শুআবূল ঈমান ১৫১১, মুসনাদে আহমাদ ২০৫৬৮।
