৪/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬১৫-[২৯] - সালাত
প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬১৫-[২৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬১৫-[২৯]
رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللهِ ﷺ ثُمَّ تُنْحَرُ الْجَزُورُ فَتُقْسَمُ عَشَرَ قِسَمٍ ثُمَّ تُطْبَخُ فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ مَغِيبِ الشَّمْسِ. مُتَّفَقٌ عَلَيْهِ
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আসরের সালাত আদায় করার পর উট যাবাহ করতাম। এ উট ছাড়িয়ে দশ ভাগ করা হত, তারপর রান্না করা হত। আর আমরা রান্না করা এ গোশত সূর্যাস্তের আগে খেতাম। [১]
[১] সহীহ : বুখারী ২৪৮৫, মুসলিম ৬২৫, আহমাদ ১৭২৭৫, সহীহ ইবনু হিব্বান ১৫১৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
