৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৮১-[৪৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৮১-[৪৭]
وَعَن ابْن عَبَّاس قَالَ: رَأَيْت النَّبِي صلى الله عَلَيْهِ وسل فِيمَا يَرَى النَّائِمُ ذَاتَ يَوْمٍ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَةٌ فِيهَا دَمٌ فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا هَذَا؟ قَالَ: «هَذَا دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ وَلَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْم» فأحصي ذَلِك الْوَقْت فأجد قبل ذَلِكَ الْوَقْتِ. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «دَلَائِلِ النُّبُوَّةِ» وَأحمد الْأَخير اسنادہ حسن ، رواہ البیھقی فی دلائل النبوۃ (6 / 471) و احمد (1 / 242 ح 2165) ۔ (صَحِيح)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ঘুমন্ত লোক যেভাবে কিছু দেখে, সেভাবে আমি নবী (ﷺ)-কে দ্বিপ্রহরে স্বপ্নে দেখলাম। তখন তিনি (ﷺ) ছিলেন এলোমেলো ও চেহারায় ধূলি মাখা অবস্থায় তাঁর হাতের মাঝে রক্তে পরিপূর্ণ একটি শিশি। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোন। এটা কি? তিনি বললেন, এটা হুসায়ন এবং তার সাথিদের রক্ত, যা আমি আজকের দিন অত্র শিশিতে উঠিয়ে রাখছি। ইবনু 'আব্বাস (রাঃ) বলেন, স্বপ্নের সে সময়টি আমি স্মরণে রাখি। পরে দেখতে পেলাম, হুসায়ন ঠিক সে সময়েই নিহত হয়েছেন। (উপরিউক্ত হাদীস দু'টি বায়হাক্বী'র দালায়িলুন নুবুওয়্যাহ্ গ্রন্থে ও আহমাদ শেষের হাদীসটি বর্ণনা করেছেন)
সনদ সহীহ: মুসনাদে আহমাদ ২৫৫৩, বায়হাকী ৬/৪৭১, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৭১০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১২৬৬৬, আল মুসতাদরাক লিল হাকিম ৮২০১।
