৪/২. অধ্যায়ঃ
প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৯-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৯-[৩৩]
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ ﷺ أَشَدَّ تَعْجِيْلًا لِلظُّهْرِ مِنْكُمْ وَأَنْتُمْ أَشَدُّ تَعْجِيْلًا لِلْعَصْرِ مِنْهُ. رَوَاهُ أَحْمَد وَالتِّرْمِذِىُّ
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাতকে তোমাদের চেয়ে বেশী আগে ভাগে আদায় করতেন। আর তোমারা 'আসরের সালাত তাঁর চেয়ে বেশী আগে আদায় কর। [১]
[১] সহীহ : আহমাদ ২৫৯৩৯, তিরমিযী ১৬১।
