৩০/১৫. অধ্যায়ঃ

এ উম্মতের (উম্মাতে মুহাম্মাদী-এর) সওয়াবের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৯২-[১০]

وَعَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ وَلَا يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ» قَالَ ابْنُ الْمَدِينِيِّ: هُمْ أَصْحَابُ الْحَدِيثَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ اسنادہ صحیح ، رواہ الترمذی (2192) ۔ (صَحِيح)

মু'আবিয়াহ্ ইবনু কুররাহ্ (রাঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সিরিয়াবাসীগণ যখন ধ্বংস হয়ে যাবে, তখন আর তোমাদের মাঝে কোন কল্যাণ থাকবে না। আর আমার উম্মাতের একদল লোক সর্বদা ক্বিয়ামাত অবধি শত্রুদের ওপর বিজয়ী থাকবে। যারা তাঁদের সাহায্য করবে না তারা তাঁদের কোন ক্ষতি সাধন করতে পারবে না। ইবনুল মাদানী (রহিমাহুল্লাহ) বলেন, এঁরা হলেন মুহাদ্দিসীনের দল। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান ও সহীহ]

সহীহ: তিরমিযী ২১৯২, ইবনু মাজাহ ৬, সহীহুল জামি ৭০২, সিলসিলাতুস সহীহাহ্ ৪০৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২৪৬০, মুসনাদে আহমাদ ১৫৬৩৫, সহীহ ইবনু হিব্বান ৭৩০২, হিলইয়াতুল আওলিয়া ৭/২৩০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৫৩৯৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন