৩০/১৫. অধ্যায়ঃ
এ উম্মতের (উম্মাতে মুহাম্মাদী-এর) সওয়াবের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৯৪-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৯৪-[১২]
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي قَوْلِهِ تَعَالَى: [كُنْتُمْ خير أُمَّةٍ أًّخرجت للنَّاس] قَالَ: «أَنْتُمْ تُتِمُّونَ سَبْعِينَ أُمَّةً أَنْتُمْ خَيْرُهَا وَأَكْرَمُهَا عَلَى اللَّهِ تَعَالَى» رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ اسنادہ حسن ، رواہ الترمذی (3001) و ابن ماجہ (4288) و الدارمی (2 / 313 ح 2763) ۔ (حسن)
মু'আবিয়াহ ইবনু হায়দাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন যে, তিনি আল্লাহর কালাম (كُنْتُمْ خير أُمَّةٍ أًّخرجت للنَّاس) “তোমরাই সর্বোত্তম উম্মাত, মানবজাতির (সর্বাত্মক কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে...”- (সূরা আ-লি ইমরান ৩: ১১০); এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরাই সত্তরতম উম্মতকে পরিপূর্ণ করলে। তোমরাই সকল উম্মতের মাঝে আল্লাহ তা'আলার দৃষ্টিতে সর্বোত্তম ও মর্যাদাবান উম্মত। [তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী এবং ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন, হাদীসটি হাসান]
হাসান: তিরমিযী ৩০০১, ইবনু মাজাহ ৪২৮৭, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৪১১, মুসনাদে আহমাদ ২০০২৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৬৩৫৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮১৭২।
