১/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৪-[২] - সংশয়কে অপছন্দ করাই ঈমান
সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা - প্রথম অনুচ্ছেদ
وَسْوَسَةٌ (ওয়াস্ওয়াসাহ্) বলা হয় অস্পষ্ট বা গুপ্ত আওয়াজকে। কারো কারো মতে অন্তরে যেসব চিন্তার উদয় ঘটে তা-ই ওয়াস্ওয়াসাহ্, যদি সেগুলো পাপ এবং নিকৃষ্ট কাজের দিকে আহবান করে। আর যদি আল্লাহর আনুগত্যমূলক বা সন্তোষজনক চরিত্রের দিকে আহবান করে তাহলে তাকে ইলহাম বলা হয়। তবে وَسْوَسَةٌ হলো দ্বিধাযুক্ত একটি বিষয় যা কারো কাছে স্থির হয় না।
ওয়াসওয়াসা অপছন্দ করা স্বচ্ছ ঈমানের লক্ষণ
মিশকাতুল মাসাবীহ : ৬৪-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৪-[২]
وَعَنْهُ قَالَ جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُوْل اللهِ ﷺ إِلَى النَّبِيّ ﷺ فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَـلَّمَ بِه قَالَ : أَوَقَدْ وَجَدْتُمُوهُ؟ قَالُوا نَعَمْ قَالَ : ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ. رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
(একদা) রাসূলুল্লাহ (ﷺ)-এর কতক সাহাবী তাঁর নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ তার মনে কোন কোন সময় এমন কিছু কথা (সংশয়) অনুভব করে যা মুখে ব্যক্ত করাও আমাদের মধ্যে কেউ তা গুরুতর অপরাধ মনে করে। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমরা কি তা এমন গুরুতর বলে মনে কর? সাহাবীগণ বললেন, হাঁ! তিনি (ﷺ) বললেন, এটাই হল স্বচ্ছ ঈমান। [১]
[১] সহীহ : মুসলিম ১৩২, আবূ দাঊদ ৫১১১, আহমাদ ৯৬৯৫। এ হাদীসটি ইমাম হাকিম (রহঃ)-এর পাণ্ডুলিপি হতে বিলুপ্ত হয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৪-[২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিছু সাহাবা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তাঁদের মনে এমন কিছু কথা আসে যা মুখে বলতেও তাঁরা গুরুতর অপরাধ মনে করেন। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, তোমরা কি সত্যিই এটাকে গুরুতর মনে কর? তাঁরা বলেন, হ্যাঁ। তখন তিনি বলেন, এটাই স্বচ্ছ ঈমান। এখানে শিক্ষা হলো, মনের অনিচ্ছাকৃত সংশয়কে পছন্দ না করা এবং তা বলা থেকে ভয় পাওয়া ঈমানের লক্ষণ হতে পারে। শয়তানের ওয়াসওয়াসা অনেক সময় অন্তরে আসে, কিন্তু মুমিন সেটাকে সত্য মনে করে না, বরং অপছন্দ করে। তাই “সংশয় ও ঈমান” বিষয়ে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। তবে হাদিসটি খারাপ চিন্তাকে বৈধ করছে না; বরং যে মানুষ এসব চিন্তাকে ঘৃণা করে, তার জন্য সান্ত্বনার বার্তা দিচ্ছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অনিচ্ছাকৃত খারাপ চিন্তাকে ঘৃণা করা ঈমানের ভালো লক্ষণ।
- মনের সংশয়কে সত্য মনে না করে তা থেকে দূরে থাকা দরকার।
- ওয়াসওয়াসা এলে হতাশ না হয়ে দ্বীনের ওপর স্থির থাকতে হবে।
- মুখে বলা বা কাজে রূপ দেওয়া থেকে বেঁচে থাকা জরুরি।
