৪/৪. অধ্যায়ঃ
আজান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬৪৩-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৪৩-[৩]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ الْأَذَانُ عَلى عَهْدِ رَسُولِ اللهِ ﷺ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً مَرَّةً أَنَّه يَقُولُ قَدْ قَامَتِ الصَّلَاةُ قَدْ قَامَتِ الصَّلَاةُ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَآئِىُّ وَالدَّارِمِيُّ
(‘আবদুল্লাহ) ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় আযানের বাক্য দুই দুইবার ও ইক্বামাতের বাক্য এক একবার ছিল। কিন্ত ‘‘ক্বদ ক্ব-মাতিস্ সলা-হ্” কে মুয়ায্যিন দুইবার করে বলতেন। [১]
[১] হাসান : আবূ দাঊদ ৫১০, নাসায়ী ৬২৮, দারিমী ১১৯৩।
