৪/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৪৮-[৮] - সালাত
আজান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬৪৮-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৪৮-[৮]
وَعَنْ زِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِىـىِّ قَالَ أَمَرَنِي رَسُولُ اللهِ ﷺ أَنْ أُؤَذِّنَ فِي صَلَاةِ الْفَجْرِ فَأَذَّنْتُ فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ أَخَا صُدَاءٍ قَدْ أَذَّنَ وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ. رَوَاهُ التِّرْمِذِىُّ أَبُوْ دَاوٗدَ وابن مَاجَةَ
যিয়াদ ইবনু হারিস আস্ সুদায়ী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দিলেন ফজরের সালাতের আযান দিতে। আমি আযান দিলাম। তারপর (সালাতের সময়) বিলাল ইক্বামাত দিতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, সুদায়ীর ভাই আযান দিয়েছে। আর যে আযান দিবে সে ইক্বামাতও দিবে। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১৪, তিরমিযী ১৯৯, ইবনু মাজাহ্ ৭১৭, ইরওয়া ৫৩৭, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৩৫। কারণ এর সানাদে ‘আবদুর রহমান ইবনু যিয়াদ আল-আফরিকী রয়েছে যিনি একজন দুর্বল রাবী।
