৪/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৫৬-[৩] - সালাত
আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬৫৬-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৫৬-[৩]
وَعَنْ أَبِيْ سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ ُ لَا يَسْمَعُ مَدى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلَا إِنْسٌ وَلَا شَيْءٌ اِلَّا شَهِدَ لَه يَوْمَ الْقِيَامَةِ. رَوَاهُ الْبُخَارِىُّ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যতদূর পর্যন্ত মানুষ, জিন্ বা অন্য কিছু মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনবে তারা সকলেই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। [১]
[১] সহীহ : বুখারী ৭৫৪৮, নাসায়ী ৬৪৪, আহমাদ ১১৩০৫, সহীহ ইবনু হিব্বান ১৬৬১, সহীহ আল জামি‘ ২৪৫০।
